ত্বকের সৌন্দর্য বর্ধনে এবার ‘চকোলেট থেরাপি’!
ভারতে মজাদার খাবার চকোলেট এখন রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে।
ভারতের তামিলনাড়– রাজ্যের একটি বিউটি সেন্টারে কর্মরত বিউটি থেরাপিস্টরা জানিয়েছেন, চকোলেটে বার্ধক্য নিবারক উপাদান রয়েছে যা ত্বকের কুঞ্চন রোধে সহায়ক।
চকোলেট পেস্ট করে মুখে, পায়ের পাতায় এবং ত্বকে লাগালে ত্বকে কুঞ্চন হবেনা।
তামিলনাড়–র এই বিউটি সেন্টারটি বর্তমানে সৌন্দর্য সচেতন ব্যক্তিদের জন্য ‘চকোলেট থেরাপি’ গ্রহণের স্বর্গে পরিণত হয়েছে।
এই বিউটি পার্লারের বিউটিশিয়ানরা আরো জানান, বেশী বেশী চকোলেট খাওয়া স্বাস্থ্য এবং ত্বকের জন্য ক্ষতিকারক হলেও চকোলেটের বাহ্যিক ব্যবহার অর্থাৎ চকোলেটের প্রলেপ ত্বকের সৌন্দর্য এবং সজীবতা বাড়াতে অত্যন্ত কার্যকর।
বিউটি এক্সপার্ট মল্লিকা গৌতম বলেন, ‘আমরা ত্বকে চকোলেটের প্রলেপ লাগানোর এই পদ্ধতির নাম দিয়েছি চকোলেট থেরাপি। কেউ যদি নিয়মিত এই থেরাপি নেয় তাহলে সে দারুন ফল পাবে।’
শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য চকোলেট থেরাপি অধিক কার্যকরী বলে সৌন্দর্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।
তবে প্রশ্ন হলো যে চকোলেটগুলো চকোলেট থেরাপিতে ব্যবহার করা হবে সেগুলো ফেলে না দিয়ে পরে কিছু করা যাবে কিনা। ব্যবহৃত চকোলেট পেস্ট পুনরায় ব্যবহারোপযোগি করে তুলতে ইচ্ছা জাগতে পারে! অর্থাৎ খেয়ে ফেলার মনোবাসনা জাগতে পারে!
