২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু-র প্রতিষেধক আবিস্কার

যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি গ্ল্যাক্সো স্মিথক্লাইন এভিয়ান বা বার্ড ফ্লু-র ভাইরাস ‘এইচফাইভএনওয়ান’-এর প্রতিষেধক আবিষ্কারের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

২০০৭ সাল নাগাদ গ্ল্যাক্সো স্মিথক্লাইন বার্ড ফ্লু-র এ ওষুধটি ব্যাপকভাবে বাজারে সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে।

বেলজিয়ামে বার্ড ফ্লু-র এই ওষুধটির ৩.৮ মাইক্রোগ্রাম পরিমাণের দুটো ডোজ পরীক্ষামূলক প্রয়োগ করে দেখা গেছে এভিয়ান ফ্লু –র প্রতিষেধক হিসেবে এটি অত্যন্ত কার্যকর।

গ্ল্যাক্সোর প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের ওষুধ কোম্পানি ‘সানোফি এভেন্টিস’ও বার্ড ফ্লু- র প্রতিষেধক বাজারজাত করতে যাচ্ছে।

সানোফির বার্ড ফ্লু-র এই প্রতিষেধকটির ৭.৫ মাইক্রোগ্রামের দুটো ডোজ কিছু রোগীর ওপর প্রয়োগ করে কার্যকর ফল পাওয়া গেছে।

ওষুধ কোম্পানিগুলো ‘এইচফাইভএনওয়ান’ ভাইরাসের ভয়াবহতা পর্যবেক্ষণ করে অনেকদিন ধরে এর কার্যকর প্রতিষেধক আবিস্কার এবং বাজারজাতকরণের চেষ্টা চালিয়ে আসছে। বার্ড ফ্লু-র ‘এইচফাইভএনওয়ান’ ভাইরাস মানবদেহের ফ্লু ভাইরাসের সাথে মিশে মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।

২০০৩ সাল থেকে ২৩১ জন এভিয়ান ফ্লু-তে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ১৩৩ জন মারা গেছে।