২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইসের মধ্যপ্রচ্য সফর: লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে সামান্য অগ্রগতি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের সঙ্গে লেবাননের সংকট নিরসনে ইসরাইলের সাথে হিজবুল্ল¬াহ গেরিলাদের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে মঙ্গলবার এক আলোচনায় মিলিত হতে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 10:49 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এই বৈঠকে রাইস এবং ওলমার্ট লেবাননে ইসরাইলী হামলার কারনে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন। লেবাননের মোট জনসংখ্যার পাচঁভাগের একভাগ ইসরাইলের লেবানন আক্রমণের কারণে গৃহহীন হয়ে পড়েছে।

কন্ডোলিৎসা রাইস তার এই অঘোষিত কূটনৈতিক সফরের প্রথমদিন সোমবার লেবাননে পৌঁেছ রাজধানী বৈরুতে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈরুত সফরকালে রাইস যুদ্ধবিরতির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরাইলের লেবানন-ইসরাইল সীমান্ত থেকে হিজবুল্ল¬াহ গেরিলাদের পশ্চাদপসরণের দাবী মেনে নেওয়ার জন্য লেবাননের উচ্চ পর্যায়ের নেতাদের আহ্বান জানান। এছাড়া, সীমান্তে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করার বিষযে ইসরাইল সম্মত বলে জানান রাইস।

জেরুজালেম সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন,‘ শান্তি স্থাপনের জন্য সবসময় স্থায়ী এবং কার্যকর সমাধানের দিকে তাকাতে হয়। অস্থায়ী সমাধানের মাধ্যমে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

রাইস অবশ্য কোনো ধরনের ত্বরিৎ যুদ্ধবিরতির প্রচষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে এই আকস্মিক সফর করছেন না বলে জানিয়েছেন। তিনি লেবাননে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন বলে জানান।

উল্লেখ্য, লেবানন সংকটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরান এবং সিরিয়াকে অভিযুক্ত করে আসছে।

রাইস জানান, মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যুদ্ধবিরতি চুক্তিটি এমন হবে যাতে ইসরাইলের ওপর সিরিয়া ও ইরান সমর্থিত হিজবুল্লাহর কোনো ধরনের হুমকি না থাকে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরাইলের সীমান্ত থেকে সরে যেতে হবে, আন্তর্জাতিক বাহিনীর মোতায়েন মেনে নিতে হবে এবং ইসরাইলের নিখোঁজ সৈন্যদের ফিরিয়ে দিতে হবে।

এদিকে, জুনের ২৮ তারিখ থেকে ফিলিস্তিনের গাজায় অপহৃত ও নিখোঁজ ইসরাইলী সৈন্যের মুক্তির দাবীতে ইসরাইল যে সামরিক অভিযান পরিচালনা করে আসছে তার মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি পেতে পারে। হিজবুল্লাহ গেরিলাদের সাথে ইসরাইলী সেনাবাহিনীর যুদ্ধবিরতিতে পৌঁছাতে সপ্তাহখানেক লেগে যেতে পারে বলে জানিয়েছে লেবাননের নিরাপত্তা বাহিনী।

গত দুই সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে ইসরাইল বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে ইসরাইলী সেনাবাহিনীর সাথে হিজবুল্ল¬াহ গেরিলাদের তুমুল লড়াই চলছে। হিজবুল্ল¬াহ গেরিলারা ইসরাইলী বাহিনীর ওপর রকেট হামলা করছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

হিজবুল্লাহ গেরিলারা গত দুই দিনে তাদের পাঁচ সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে। অন্যদিকে, ইসরাইল হিজবুল্লাহ গেরিলাদের সাথে তুমুল লড়াইয়ে সোমবার তাদের দুজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে।

১২ জুলাই থেকে পরিচালিত ইসরাইলী এই সামরিক অভিযানে এ পর্যন্ত ৩৮৩জন লেবাননি এবং ৪১ জন ইসরাইলী নিহত হয়েছে বলে জানা যায়।