২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ী বোমা বিস্ফোরণে নিহত ৩৩, আহত ৬০

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে সদ্র শহÍে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় একটি গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ জানায়, এক আত্মঘাতি বোমা হামলাকারী রোববার ভোরে গাড়ী ভর্তি বিস্ফোরক নিয়ে ক্রেতাভর্তি মার্কেটে ঢুকে যায়। স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় প্রচুর লোকজনে ঠাসা ছিল বাজারটি।

এদিকে সদ্র শহরে ইরাকি ও মার্কিন সৈন্যদের মধ্যে রাতভর সংঘর্ষ ও গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। মার্কিন সৈন্যদের সাথে শিয়া মিলিশিয়া মেহদির বাহিনীর সংঘর্ষ হয় এবং মার্কিন সৈন্যরা আট বিদ্রাহীকে আটক করেছে।

প্রধানমন্ত্রী নোওরি মালিকি প্রথমবারের মত সমঝোতা কমিটি গঠনের একদিন পরই এই সহিংসতার ঘটনা ঘটলো। এই কমিটি গঠনের পিছনে প্রধান লক্ষ্য ছিল জঙ্গি হামলা এবং গোষ্ঠীগত সহিংসতা দুর করে ধর্মীয় একতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলাদলি শেষ করা। 

প্রসঙ্গত, ইরাকে চলতি মাসে গোষ্ঠীগত সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। দুই সপ্তাহ আগে একই এলাকায় একটি গাড়ী বোমা বিস্ফোরণে ৬০ জন নিহত হয়েছিল।

বাগদাদের সুন্নী এলাকায় শনিবার কয়েকটি হামলায় আটজন শিয়া নির্মাণ শ্রমিকসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়।

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাওয়াফাক আল-রুবায়েত এসব সংঘর্ষের ঘটনাকে গোষ্ঠীগত যুদ্ধ বলে অভিহিত করে বলেছেন এগুলো গৃহযুদ্ধ নয়।