চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে যুদ্ধ জাহাজ বিক্রি করতে নিষেধ করে সতর্ক করেছে
চীন ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছে যে, তারা তাইওয়ানের কাছে যুদ্ধ জাহাজ বিক্রির যে চুক্তি করেছে তা নিয়ে যেন আর অগ্রসর না হয়, এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। চীনের সরকারী গণমাধ্যম একথা জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও বার্তা সংস্থাগুলোকে বলেছেন, চীন এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে।
চায়না টাইমস সোমবারে এক প্রতিবেদনে জানায়, জুলাই মাসের শুরুতে ওয়াশিংটনের সাথে তাইওয়ানের সামরিক বাহিনীর প্রতিনিধিদলের সভায় তাইওয়ানের প্রতিনিধি দল ৬৬টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ কেনার প্রস্তাব দেয়।
পত্রিকাটিতে বলা হয়, এই তথ্য যদি সত্যি হয় তবে ২০০১ সালের পর থেকে ওয়াশিংটনের কাছে এটিই তাইওয়ানের সবচেয়ে বড় প্রস্তাব। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ দ্বীপ রাষ্ট্রটিকে আটটি ডিজেল চালিত সাবমেরিন, ১২টি পি-৩সি সাবমেরিন অনুসন্ধানী বিমান এবং প্যাট্রিয়ট মিসাইলের একটি অত্যাধুনিক সংস্করণ দিতে রাজি হয়েছিল।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে।
ঈত্রিকাটিতে বলা হয়েছে, তথা কথিত তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান কেনার আগেই তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন এফ--১৬সি/ডি বিমান কিনবে।
১৯৯২ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে কম ক্ষমতাসম্পন্ন ১৫০টি এফ--১৬এ/বি বিক্রি করতে রাজি হয়েছিল কিন্তু স্থলে হামলাকারী উচ্চ ক্ষমতা সম্পন্ন এফ--১৬সি/ডি দিতে রাজি হয়নি।
তাইওয়ানের ১৪৬ টি এফ--১৬এ/বি যুদ্ধ জাহাজ, স্থানীয়ভাবে তৈরি ১২৮টি প্রতিরক্ষা যুদ্ধ বিমান, ৫৬টি ফ্রান্সের তৈরি ২০০০--৫ মিরাজ এবং ৬০ টির মত বেশি পুরোনো এফ--৫ টাইগার রয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান প্রতিরক্ষা খাতের ব্যয় শতকরা ২.৫ ভাগ থেকে ধীরে ধীরে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের শতকরা তিন ভাগে উন্নীত করার প্রতিশ্র“তি দিয়েছেন।
চীন বার বার তাইওয়ানকে হুমকি দিচ্ছে যে তারা যদি আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করে তবে তাদের দেশটিকে দখল করে নেবে। সে কারণেই তাইওয়ান অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হতে চাচ্ছে।
