২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে অবরোধের হুমকি দিলো ইউরোপীয়রা

ইউরোপীয়রা জাতিসংঘের কাছে ইরানের পারমানবিক কর্মসূচি বিষয়ক এক খসড়া সংস্কার প্রস্তাব পেশ করেছে। এতে হুমকি দেওয়া হয়, ইরান যদি আগস্টের মধ্যে ইউরেনিয়াম ও প্লুটিনাম সমৃদ্ধকরন বন্ধ না করে তাহলে দেশটি অবরোধের হুমকির সম্মুখীন হবে বার্তা সংস্থার খবরে বলা হয়, ইরান আবারও জানিয়েছে যে ২২ আগস্টের আগে তারা কোন কিছু করবে না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 01:28 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তেহরান আরও হুমকি দিয়েছে যে সে তার পারমানবিক নীতি পুনরায় পর্যালোচনা করে দেখবে। এতে করে সন্দেহ দেখা দিয়েছে যে দেশটি হয়তো এনপিটি থেকে সরে যাবে।

ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কাছে খসড়া প্রস্তার পেশ করলেও রাশিয়া ও চীন এত অনুমোদন দেয়নি।

এ প্রস্তাবের ব্যাপারে কোন ভোটগ্রহণও হয়নি। তবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন বোলটন জানিয়েছেন যে জার্মানী এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ-যুক্তরাষ্ট্র্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন পরবর্তীতে এ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন।

বোলটন বলেন, ইউরোপীয়ান এবং রাশিয়া ও চীনের মধ্যে ’সেতুবন্ধন’ হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের।

খসড়া এ প্রস্তাবে বলা হয়েছে, ইরান পারমানবিক সমৃদ্ধকরন বিষয়ক, গবেষণা ও উন্নয়ন সহ অন্যান্য সকল প্রকারের কাজ এবং পারমানবিক চুল্লি নির্মাণের কাজ বন্ধ করবে। আর এ বিষয়ে লক্ষ্য রাখবে জাতিসংঘর পারমানবিক বিষয়ক পর্যবেক্ষক দল এবং আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থা।

তেহরানের ১২০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমাঞ্চলের আরাকে ইরান একটি পারমানবিক চুল্লি নির্মাণ করছে। পশ্চিমা দেশগুলো আশংকা করছে যে পারমানবিক অস্ত্র তৈরীর জন্য এটি ব্যবহৃত হতে পারে।

সংস্কার প্রস্তাবের সাথে মানিয়ে নেওয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যালেরি চারকিন ৩১ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

বৃহস্পতিবার তিনি বলেন যে তারা ইরানের উপর কিছু চাপিয়ে দিচ্ছেন না। তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন, অন্য ছয়টি দেশ তেহরানের উত্তরের জন্য চিরদিন অপেক্ষা করবেনা।