২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বর্ষণে জাপানে নিহত ও নিখোঁজের সংখ্যা ২৩

চারদিন ব্যাপি প্রবল বর্ষণে জাপানের মধ্য ও পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত ও ১১ জন নিখোঁজ হয়েছে, জাপানের আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

আবহাওয়া সংস্থা জানায় প্রবল বর্ষণে প্রচুর ঘর-বাড়ি ও রাস্তাঘাট ধ্বংস হয়েছে।

কোরিয়ান পেনিনসুলাতেও প্রবল বর্ষণে প্রায় ১৫০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই কোরিয়ার উত্তরাঞ্চলের অধিবাসি, খবর বার্তা সংস্থর।

মধ্য ফুকাই প্রদেশের একজন মধ্য বয়সি মহিলা বৃহস্পতিবার বলেন, আমরা খামারের মাটিতে থাকছিলাম যা খুবই কষ্টের।

আরো বৃষ্টির আশঙ্কায় জাপানের বুলেট ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে জানায় জাপানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চলমান বর্ষণে ভূমিধ্বস ও নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিতে পারে।