যুক্তরাষ্ট্রের সিনেটে স্টেম সেল বিল পাশ
যুক্তরাষ্ট্রের সিনেট ভ্রুণ অবস্থায় স্টেম সেল নিয়ে গবেষণা করা সংক্রান্ত একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভেটো দেওয়ার প্রতিশ্র“তি দেওয়া সত্ত্বেও ৬৩--৩৭ ভোটে বিলটি পাশ হয়।
খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এ ভোটাভুটিতে বলা হয় যে অধিকাংশ আমেরিকানই এ ধরনের গবেষণার প্রতি সমর্থন জানিয়েছে এবং বিজ্ঞানীরা ধারনা করছেন যে এ ধরনের গবেষণার ফলে পারকিনসনস এবং আলঝেইমার রোগ থেকে যেমন আরোগ্য লাভ হয় তেমনটা সম্ভব হবে। কিন্তু বুশ এ ধরনের গবেষণার বিরোধিতা করেই চলেছেন।
তিনটি পৃথক স্টেম সেল বিল নিয়ে দুইদিনব্যাপী আলোচনার পরই এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০০১ সালে বুশ যে ফেডারেল ফান্ডিং জারি করেছিলেন তার সীমাবদ্ধতাকে বাতিল করে দেবে স্টেম সেল রিসার্চ এনহেন্সমেন্ট এ্যাক্ট নামক সবচেয়ে বিতর্কিত এ বিলটি।
অবশ্য ইতোমধ্যেই এ বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাশ হয়েছে।
৪৪ জন ডেমোক্র্যাট ও ১৯ জন রিপাবলিকান এ বিলে সমর্থন জানালেও ৩৬ জন রিপাবলিকান ও একজন ডেমোক্র্যাট এর বিরোধিতা করেছেন।
গত ছয় বছরে প্রথমবারের মত বুশ কোন বিষয়ে ভেটো প্রদান করেছেন--হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো একথা উল্লেখ করে বলেন যে দীর্ঘ দিন আগে দেওয়া এক প্রতিশ্র“তিই রক্ষা করে চলেছেন তিনি।
অন্য দুইটি বিল সিনেটে সর্বসম্মত সমর্থন লাভ করেছে এবং প্রেসিডেন্ট বুশ এতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
এ বিলের সমর্থকদের মধ্যে রয়েছেন ন্যান্সি রিগান যার স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আলঝেইমারের সাথে দীর্ঘদিন যুদ্ধ করার পর মারা যান।
কিন্তু অন্যান্য রক্ষণশীল রিপাবলিকানদের মত বুশও এ আইনের পরিবর্তনের বিরোধিতা করেছেন।
