২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বন্যায় ১০০ জনের প্রাণহানি

দক্ষিণ কোরিয়ায় বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ১০০ জন নিহত এবং নিখোঁজ রয়েছে। দক্ষিণ কোরিয়ার ত্রাণ বিতরণ কাজে কর্মরত একটি সংস্থা এ কথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 12:34 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, গত সপ্তাহে এবং চলতি সপ্তাহে ভারি বর্ষণের কারণে বন্যায় ১১,৫২৫ টি বাড়ি আংশিক এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ৯ হাজার পরিবারেরও বেশি মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।

ত্রাণ কাজে কর্মরত সংস্থাটি জানায়, ১০০ জনের মৃত্যুর খবর ছাড়া আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বন্যা দুর্গত এলাকার টেলিফোন লাইন বিচ্ছিন্ন হবার ফলে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা কষ্টকর হয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী পাইওংগায়াং এর রেড ক্রসের প্রধান জ্যাপ টিমার বলেন, অনেক মানুষ ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে এবং যারা নিখোঁজ রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বন্যার সৃষ্টি হয়েছে। এই কারণে বুধবারে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

দক্ষিণ কোরিয়ার সরকারী কর্মকর্তারা দেশের খারাপ আবহাওয়ার কথা জানিয়েছেন, কিন্তু ক্ষয়-ক্ষতি এবং হতাহতের কোন খবর জানায় নি।

রেড ক্রস জানায়, খারাপ আবহাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ায় খাবার সরবরাহ বিঘিœত হতে পারে। ১৯৯০ সালে দক্ষিণ কোরিয়ায় দুর্ভিক্ষের কারণে ২০ লক্ষ মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস বন্যায় যাদের ঘর-বাড়ির ক্ষতি হয়েছে তাদের মধ্যে ৯,৯৩৪ টি পরিবারকে কম্বল, রান্নার সামগ্রী, প¬াষ্টিক সামগ্রী, পানির কন্টেইনার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছে।

রেড ক্রসের প্রধান টিমার জানায়, তারা একটি আন্তর্জাতিক জরুরী সাহায্যের আবেদন জানাবে এবং প্রতিনিধিরা সেদেশের সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐ এলাকায় যাবার জন্য যেন দুর্যোগপূর্ণ এলাকার জরিপের মাধ্যমে জানা যায় সেখানে কোন জিনিসের প্রয়োজন রয়েছে। তিনি আশা করেন বৃহস্পতি অথবা শুক্রবারে বন্যা দুর্গত এলাকায় কর্মী পাঠানো হবে।