২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কার রপ্তানী করতে যাচ্ছে ইরান

ইরানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান খদরোর ডেপুটি ডিরেক্টর ফর এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ঘোষনা দিয়েছেন যে ভারত ও বাংলাদেশের বাজারে প্রতিযোগিতা করার মত যথেষ্ট যোগ্যতা তাদের রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তবে সেসব গাড়িতে ডানদিকে স্টিয়ারিং ব্যবহার করার জন্য তাদের সরকারি সমর্থনের দরকার বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের কার মার্কেটে প্রবেশের জন্য ভারতের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ’টাটা মটরস’এর সাথেও তাদের আলোচনা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ডান দিকে স্টিয়ারিং সম্বলিত গাড়ি তৈরীর জন্য খদরো ইতোমধ্যে পেগোর সাথে চুক্তিও করেছে। 

২০১০ সালের মধ্যে তাদের উৎপাদিত গাড়ির ২৪ শতাংশেরও বেশি আন্তর্জাতিক বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে খদরো। পাশাপাশি তারা সিদ্ধান্ত নিয়েছে যে এ অর্থ বছরে তারা প্রায় ৬০ হাজার গাড়ি রপ্তানি করবে।