ক্ষতিপূরণের দাবিতে মুম্বাইয়ে লাশ চুরি
মুম্বাইয়ে এক নির্মাণ শ্রমিক যক্ষা রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য লাশ চুরি করে ক্ষতিপূরণ দাবি করেছে। গত সপ্তাহে মুম্বাইয়ে ট্রেনে সন্ত্রাসী বোমা হামলায় ১৭৯ জন নিহত ও ৭০০ জনের বেশী লোক আহত হয়।
নির্মাণ শ্রমিক সাগর ভেপারি বলেন, যখন তিনি বিস্ফোরণের খবর শুনলেন তখন তিনি এটাকে তার স্ত্রীর চিবিৎসার টাকা উঠানোর জন্য একটা সুযোগ হিসেবে মনে করেন।
বিস্ফোরণের একদিন পর সাগর ও তার স্ত্রী ভভা হাসপাতালে গিয়েছিল। সাগর অনেক আতী¥য়-স্বজনের মধ্যে একজনের লাশকে তার পিতার বলে বেছে নেয়।
হাসপাতালে গিয়ে সাগর জানায়, আমি আমার পিতাকে খুঁজছি। তিনি গতকাল বিকাল ৩ টার সময় বাড়ি থেকে বের হন। তিনি টাকা আনার উদ্দেশ্যে বের হন এবং সন্ধ্যা ৬ টা থেকে ৭ টার মধ্যে ফিরে আসার কথা ছিল। আমরা সারারাত তার জন্য অপেক্ষা করেছি কিন্তু তিনি আর ফিরে আসেননি। এর ফলে আমরা আজ সকাল থেকে তাকে খুঁজছি। আমরা আরো দুইটি হাসপাতালে গিয়েছি কিন্তু তাকে পাইনি। এরপর ভাভন হাসপাতালে আসি। মৃতের নামের তালিকায় তার নাম না থাকায় লাশের মধ্যে তাকে খুঁজতে থাকি কিন্তু আমি আমার পিতাকে খুঁজে পাইনি। আমি জানিনা আমি কী করব।
তিনি নিহত হয়েছেন তা না হলে তিনি অবশ্যই ফিরে আসতেন। তিনি ট্রেনে যাচ্ছিলেন এবং তিনি নিহত হয়েছেন বলে সাগর ও তার স্ত্রী জানায়।
এক পর্যায়ে সাগর তার “পিতার লাশ” চিনতে পারে এবং আমরা তার “পিতার লাশ” তদের কাছে হস্তান্তর করেছি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
সাগর লাশটি নিয়ে এক লাখ রুপী ক্ষতিপূরণ দাবি করে।
লাশের প্রকৃত পরিবারের সদস্য জিতেন্দ্র গান্ধি লাশ নিতে পুলিশের আশ্রয় নিয়েছেন। একসময় গান্ধির পরিবার তাদের উপর রাগান্বিত হলেও সাগরের এই ঘটনা ঘটানোর কারণ জানার পর তারা ইতিবাচক সাড়া দেয়।
প্রথম পর্যায়ে তারা মামলা করার চিন্তা করলেও পরবর্তীতে তা করেনি, কারণ সাগর জেলে গেলে তার পরিবার ক্ষতিগ্রস্থ হবে।
