২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৮ সম্মেলনে জ্বালানী, মধ্যপ্রাচ্য সংকট গুরুত্ব সহকারে আলোচিত

জ্বালানী নিরাপত্তা এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংকট এর বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সোমবার জি ৮ এর সম্মেলন শেষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন এ সম্মেলনকে ’সফল’ বলে আখ্যায়িত করে সমাপনী সংবাদ সম্মেলনে দেওয়া এক ভাষণে বলেন যে আমরা প্রধান বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধন করতে পেরেছি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এ বছর জি ৮ এর আলোচ্য সূচিতে শিক্ষা এবং সংক্রামক রোগ প্রতিরোধের বিষয়টির পাশাপাশি জ্বালানী নিরাপত্তার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

এ সম্মেলনের সমাপনী বক্তব্যে বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ মুক্ত, স্বচ্ছ্ব, দক্ষ ও প্রতিযোগিতামূলক বাজারকে বৈশ্বিক জ্বালানী নিরাপত্তার ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্মেলনে নেতারা বৈশ্বিক জ্বালানীর নিরাপত্তা বিধানের জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনাও গ্রহণ করেছেন।

দোহার বাণিজ্য আলোচনা, কৃষি এবং শিল্পের কর নিয়েও এ সম্মেলনে আলোচনা হয়।

জি ৮ সম্মেলনের শেষ মুহূর্তের আলোচনায় সাম্প্রতিক সময়ে ইসরাইল ও লেবাননের মধ্যেকার সহিংসতার বিষয়টিও স্থান পায়। নেতৃবুন্দ এ সহিংসতা বন্ধেরও আহ্বান জানান।

পৃথক এক বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন যে ইসরাইল এবং হিজবুল্লাহ’র বিরুদ্ধে হামাসের রকেট হামলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে।

রবিবার ইসরাইলী সেনারা লেবাননের দক্ষিনাঞ্চলে প্রবেশ কর্ েএছাড়াও রবিবার রাতে ইসরাইলী যুদ্ধবিমান লেবাননের ত্রিপলী শহরে হামলা চালায়।

এসব বিষয়ে আলোচনা ছাড়াও এ সম্মেলনে পারমানবিক সমৃদ্ধকরন বন্ধের জন্য ইতিবাচকভাবে কাজ করার জন্য ইরানের প্রতি এবং কোরিয়ার পারমানবিক বিষয়ে ছয়টি দেশের আলোচনায় বসার জন্য কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র--এ ৮টি দেশের পরবর্তী সম্মেলন ২০০৭ সালে জার্মানিতে অনুষ্ঠিত হবে।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি আনয়নে সমন্বয়কারী দলের সদস্য।