২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিধ্বসে ৩০ জন নিহত

অব্যাহত বৃষ্টির কারনে সৃষ্ট ভূমিধ্বসে নেপালের পশ্চিমাঞ্চলে কমপক্ষে ৩০ জন গ্রামবাসী চাপা পড়ে মারা গেছে বলে আশংকা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 11:49 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত কাসকি জেলার নেপেন গ্রামে এ ভুমিধ্বসে প্রায় ১৫টি বাড়ি বিধ্বস্ত হয় এবং ৩০ জন গ্রামবাসী মাটির নীচে চাপা পড়ে। এছাড়াও দুইজন বিদেশী পর্যটক এ ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

মাটির নীচে চাপা পড়া ৩০ জনের মধ্যে ১৭টি লাশ উদ্ধার করা হলেও অব্যাহত বৃষ্টি এবং ভূমিধ্বসের আশংকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ, সেনাবাহিনী, মাওবাদী গেরিলা এবং রেডক্রসের কর্মীরা যৌথভাবে এ উদ্ধার কাজ চালাচ্ছে।