দক্ষিণ কোরিয়ায় ভারি বর্ষণে নিহত ১০, নিখোঁজ ১৭
দক্ষিন কোরিয়ার পূর্বাঞ্চলে ভারি বর্ষণের ফলে মাটি ধসে এবং বন্যায় ১০ জন নিহত হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছে। সরকারী কর্মকর্তারা রোববার এ কথা জানায়।
দক্ষিণ কোরিয়ার জরুরী ব্যবস্থাপনা বিভাগ জানায়, শুক্রবারে পর্বতাঞ্চল গ্যাংওন প্রদেশে ৩৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং সোমবার আরও বেশি বৃষ্টিপাত হবে বলে তারা আশংকা করা হচ্ছে।
কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর আশংকা করছেন এই মাসে সিউলসহ দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলে আরও বৃষ্টি হবে এবং রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত হ্যান নদীতে বন্যা হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।
দেশটির জরুরী বিভাগ জানিয়েছে, সিউলের উত্তর-পূর্বাঞ্চলের ১৬৫ কিলোমিটার রাস্তা ধসে পড়েছে এবং ইনজি ও পাইইওংচেং এলাকায় ১০ জন নিহত হয়েছে।
গ্যাংওন প্রদেশেসহ শহরে ভূমি ধসে এবং বন্যায় অপর ১৭ জন নিখোঁজ রয়েছে।
জরুরী বিভাগ আরও জানিয়েছে, বৃষ্টির পানির স্রোতে এক হাজার বাড়ি ভেসে গেছে ও দুই হাজার মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
গ্যাংওন এর কিছু সড়ক বন্যার কারণে চলাচলের অযোগ্য হয়ে গেছে।
