২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস : উত্তর কোরিয়া, মায়ানমারের বিষয়ে আলোচনা করবেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস জুলাই মাসে এশিয়ার পাঁচটি দেশ সফরে উত্তর কোরিয়া এবং ইরানের বৈদেশিক নীতি এবং মায়ানমারের কূটনৈতিক পরিবর্তন বিষয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রাইস জুলাই ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত এশিয়া সফরে থাকবেন এবং মালয়েশিয়ায় ‘এসোসিয়েশন অব সাউথইষ্ট এশিয়ান নেশানস’ (আসিয়ান) এর আঞ্চলিক ফোরামে বক্তব্য রাখবেন যা তিনি গত বছর বিতর্কিতভাবে এড়িয়ে গিয়েছিলেন।

তিনি উত্তর কোরিয়া, জাপান এবং চীন ও দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং মিসাইল পরিদর্শন করবেন। তিনি নভেম্বরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে প্রথমবারের মত ভিয়েতনাম সফর করবেন, খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন ম্যাককরমাক জানান, রাইস দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আন্তর্জাতিক প্রতিবেদন এবং ইরানের পারমাণবিক অস্ত্র ও তার কার্যক্রম প্রত্যক্ষ করবেন।

তিনি আরও বলেন, রাইস মায়ানমারে সত্যিকার গণতন্ত্র এবং জাতীয় সমঝোতা সৃষ্টির ব্যাপারে সাহায্যের চেষ্টা করবে।

মায়ানমারের প্রচন্ড সমালোচক যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের  সামরিক জান্তাকে দেয়া একটি নজিরবিহীন প্রস্তাব সমর্থন করছে যার মধ্যে গণতন্ত্রের মানষকন্যা অং সান সুকি’র গৃহবন্দিত্বসহ দমন নীতির পরিবর্তনের কথাও রয়েছে।

রাইস ২৭ জুলাই আসিয়ান পররাষ্টমন্ত্রীদের সাথে সাক্ষাত করবেন এবং গত বছরের ঘোষিত আসিয়ান-যুক্তরাষ্ট্র যৌথ একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।