২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলার জের, এশিয়ার তেলের বাজারে বিস্ফোরণ, ব্যারেল প্রতি দাম ৭৮ মার্কিন ডলার

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার প্রভাব পড়েছে এশিয়ার তেলের বাজারে। শুক্রবার এশিয়ার বাজারগুলোতে তেলের দাম ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৭৮ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বার্তা সংস্থাগুলো জানায়, নিউইয়র্কভিত্তিক চুক্তি অনুযায়ী আগস্ট থেকে অপরিশোধিত তেলের মুল্য ব্যারেল প্রতি ৭৬.৭০ মার্কিন ডলার থেকে ১.২২ ডলার বেড়ে ৭৭.৯২ ডলার হওয়ার কথা ছিল।

কিন্তু শুক্রবার মধ্যরাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অতীতের সব রেকর্ড ভেঙ্গে তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি দাম ৭৮.৪০ মার্কিন ডলারে।

ফলে এ বছর সেপ্টেম্বর থেকে যে নতুন চুক্তি হতে যাচ্ছে তাতে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৭৯ মার্কিন ডলার নির্ধারিত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

‘ম্যান ফিনান্সিয়াল’ পক্রিতার বিশ্লেষক এড মেয়ার তার প্রতিক্রিয়ায় বলেছেন, সাম্প্রতিক সময়ে পৃথিবীব্যাপী যে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে তারই প্রভাব পড়ছে বিশ্ব বাজারে।

এলারন ট্রেডিং এর ব্যবসায়ী ফিল ফ্লিন একে যুদ্ধকালীন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। 

ফিম্যাট ইউএসএ এর ব্যবসায়ী জন কিল্ডাফ জানান, মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সরবরাহকারী দেশগুলোতে চরম রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তেল ব্যবসায়ীরা তেল মজুত করে রাখাটাই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ বলে ধরে নিয়েছেন। আন্তর্জাতিকভাবে তেলের চাহিদা থাকায় এটা এখন স্বর্ণ এবং ডলারের মতোই মূল্যবান বিনিয়োগে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লেবাননে ইসরায়েলের হামলায় ৫০জনেরও বেশী বেসামরিক নাগরিক নিহত হয়।