২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান উত্তর কোরিয়া প্রস্তাবে সমঝোতা চায়

উত্তর কোরিয়ার ওপর জাপানের অবরোধ আরোপ সর্ম্পকিত একটি চুক্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং রাশিয়া প্রবল বিরোধিতা দেখালেও জাপান চাপের মুখে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

জাপানের পররাষ্ট্রমন্ত্রী টারো অসো এ কথা জানিয়েছেন। 

এ প্রসঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী টারো অসো বলেন, ‘এটা খুব সাধারণ কথা যে, উত্তর কোরিয়া সম্পর্কে মতবিভক্ত দুটো দলকে বিভিন্ন প্রস্তাবে সন্তোষজনক অবস্থানে পৌঁছাতে আলোচনার মাধ্যমে এগিয়ে আসতে হবে।’

তবে তাদের মধ্যে কূটনৈতিক বিষয়গুলোতে পুরোপুরি মতৈক্যে পৌঁছানো সম্ভব নয় বলে তিনি জানান।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শনিবার শুরু হতে যাওয়া বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের জি ৮ সম্মেলনের আগে জাপান, চীন এবং রাশিয়ার সাথে মতৈক্যে পৌঁছাতে চায় বলে জানালেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং রাশিয়া পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতা এবং সমর্থনপুষ্ট জাপানের উত্তর কোরিয়ার ওপর অবোরোধ আরোপের সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে নিরাপত্তা পরিষদে ভোটো দিয়ে আসছে। এছাড়া চীন এবং রাশিয়া উত্তর কোরিয়ায় অবরোধ আরোপের জাপানের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের জন্য  দেশটির তীব্র সমালোচনা করে একটি পাল্টা প্রস্তাব নিরাপত্তা পরিষদে পেশ করেছে।