আফগানিস্তানে লড়াইয়ে নিহত ১৯ আহত ২
দক্ষিণ আফগানিস্তানে বুধবার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সাথে তালেবান গেরিলাদের সংঘর্ষে ১৯ জন সন্দেহভাজন তালেবান নিহত হয়েছে।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নাওজাদ গ্রামে যৌথ বাহিনী এবং আফগান সৈন্যদের এক ঘাঁটিতে তালেবান গেরিলারা আক্রমণ চালালে ১৯ জন গেরিলা নিহত হয় বলে একজন সরকারী মুখপাত্র জানিয়েছেন।
আফগান সরকারের মুখপাত্র গুলাম মুহীউদ্দিন আরো জানান, আফগান গেরিলারা হামলার পূর্বে নাওজাদ গ্রামের একটি বাজার ঘিরে ফেলে এবং দোকানের মালিক-কর্মচারীদের ঐ স্থান ত্যাগের নির্দেশ দেয়। এরপর গেরিলারা হালকা অস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে যৌথ বাহিনীর ঘাঁিটতে হামলা চালায়। যৌথ বাহিনী পাল্টা বিমান হামলা চালালে লড়াইয়ের প্রথম দিকে সাতজন গেরিলা এবং পরবর্তীতে গাড়ীর ভেতর অবস্থানরত বাকী ১২ জন গেরিলা নিহত হয়।
