২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পান্ডাদের জন্য নির্মিত চীনের অভয়ারণ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অর্ন্তভূক্ত হলো

বিশ্বে যত পান্ডা রয়েছে তার চারভাগের তিনভাগেরই বাস চীনে। বিলুপ্তপ্রায় প্রাণী পান্ডার জন্য চীনের সিচুয়ান প্রদেশের একটি পাহাড়ী এলাকায় রয়েছে একটি অভয়ারণ্য।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সম্প্রতি ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি’ সিদ্ধান্ত নিয়েছে পান্ডাদের এই অভয়ারণ্যকে বিশ্ব ঐতিহ্যমন্ডিত স্থানের তালিকার অর্ন্তভূক্ত করা হবে।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ‘ইউনেস্কো’র অঙ্গসংগঠন ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি আয়োজিত এক বৈঠকে চীনের সিচুয়ান প্রদেশের পান্ডাদের এই অভয়ারণ্যটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভূক্ত করার সিদ্ধান্ত নেয় পরিবেশবাদী সংগঠনগুলো।

এ পর্যন্ত বিশ্বের ৮০০ টি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভূক্ত করেছে এই কমিটি।

বিপন্নপ্রায় পান্ডার অস্তিত্ব টিকিয়ে রাখতে ৯ হাজার কিমি এলাকা নিয়ে সিচুয়ান প্রদেশের এই অভয়ারণ্যটি নির্মাণ করা হয়েছে।

এই প্রসঙ্গে ইউনাইটেড নেশনস কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো’র একজন মুখপাত্র বলেন, ‘পান্ডার অস্তি¡ত্ব এখন হুমকির মুখে। পান্ডাদের রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত।’

বিশাল পান্ডাদের জন্য চীনের সিচুয়ান প্রদেশের এই অভয়ারণ্যটি অত্যন্ত নিরাপদ এবং পান্ডাদের প্রজননের জন্য উপযোগী বলে তিনি জানান।

চীনের পরিবেশ সংরক্ষণে নিয়োজিত সংগঠনগুলো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকিং ইউনিভার্সিটির পান্ডা বিশেষজ্ঞ লু ঝি বলেন, ‘কোনো প্রাণীকে রক্ষা করার অর্থ এই নয় যে তাদের চিড়িয়াখানায় আটকে রাখতে হবে, বরং বিপন্ন এসব প্রাণীকে উপযুক্ত পরিবেশে বাঁচিয়ে রাখতে হবে।’

ঐতিহাসিক স্থানের তালিকাভুক্ত হওয়ার ফলে এখন থেকে চীন কর্তৃপক্ষকে বাঁশগাছ দিয়ে ঘেরা পান্ডাদের এই অভয়ারণ্যটি সংরক্ষণে আরো যতœশীল হতে হবে। উলে¬খ্য, পান্ডা বাঁেশর কচি ডগা ছাড়া আর কিছুই খায়না।

পৃথিবীতে মোট ১,৬০০ পান্ডা রয়েছে। যার মধ্যে ১৮০ টির মতো পান্ডা অভয়ারণ্য বা চিড়িয়াখানায় আছে।