২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া নিয়ে আন্তর্জাতিক মিত্রদের মধ্যকার তিক্ততা অবসানে নতুন কূটনৈতিক পদক্ষেপ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান তিক্ততা অবসানের জন্য নতুন করে কূটনীতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

উত্তর কোরিয়ার ওপর মঞ্জুরি প্রদানের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে চীনের অবস্থানের ফলে ঊর্ধ্বতন মার্কিন রাষ্ট্রদূত অনির্ধারিত ফিরতি সফরে বেইজিং গেছেন।

উত্তর কোরিয়া সফররত চীন সরকারের একটি শীর্ষ প্রতিনিধি দল পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যের সমর্থনে জাতিসংঘের জাপান খসড়ার ব্যাপারে খোদ জাতিসংঘেই এখনও মতভেদ রয়েছে।

উত্তর কোরিয়া গত সপ্তাহে সাতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে উদ্বেগের সৃষ্টি করে। সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি হচ্ছে দূরপাল্লার তায়েপোডং - ২। এই ক্ষেপণাস্ত্রটি সুদূর আলাস্কায় পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।

পরীক্ষামূলক বিস্ফোরণের জবাবে জাপান ‘উত্তর কোরিয়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে খসড়া    প্রস্তাবে চিহ্নিত করে এবং জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে।

জাতিসংঘ সনদের এ অধ্যায়ে সামরিক হস্তক্ষেপ এবং মঞ্জুরি প্রদানের ব্যাপারে বলা হয়েছে।

চীন উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানায়। তবে তারা এও বলে যে, পরীক্ষামূলক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে জাপানের প্রতিক্রিয়া ‘অতি প্রতিক্রিয়া’।

জাপানের প্রস্তাব অনুমোদন পেলে উত্তেজনা ও উদ্বেগ আরও বাড়বে বলেও চীনা পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র হুশিয়ার করে দেন।

এদিকে উত্তর কোরিয়া জাপানের এ বাড়াবাড়ির ব্যাপারেও সতর্ক করে দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র জাপানকে তাদের হঠকারি ভূমিকার জন্য দায়ী করে। তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে অবরোধ আরোপ করার সম্ভাব্যতার জন্য জাপানকে দায়ী করে। তারা মনে করে, এতে শান্তি প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হবে।

উদ্বেগ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য চীন ও রাশিয়ার মনোভাবও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে।