ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ‘কার্বন’ গ্যাস নি:সরণ বন্ধের প্রস্তাব নাকচ
লিথুয়ানিয়াতে দি ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি আয়োজিত এক বৈঠকে পরিবেশবাদীদের গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ বন্ধের ওপর একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।
ওয়াল্ড হেরিটেজ কমিটির এই সম্মেলনে হিমালয় পর্বত এবং প্রশান্ত মহাসাগরের গ্রেট বেরিয়ার রীফসহ বিশ্বের ১২৫ টি স্থান আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের তীব্র ঝঁিুকর মধ্যে রয়েছে বলে বলা হয়।
পরিবেশবাদীরা মনে করছেন পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস ‘কার্বন’ নি:সরণ বন্ধ করা গেলেই উল্লেখিত এই স্থানগুলোকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা যাবে।
পরিবেশবাদীরা আশা করছিলেন এই সম্মেলনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি কার্বন নি:সরণ বন্ধে তাদের এই দাবী মেনে নেবে।
তবে সম্মেলনে ইউনেস্কো’র ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি পরিবেশবাদীদের এই দাবী প্রত্যাখান করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে প্রকাশ।
পরিবেশবাদীরা ওয়ার্ল্ড হেরিটেজের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে ক্লাইমেট জাস্টিস প্রোগ্রামের কো ডিরেক্টর পিটার রডারিক বলেন, “পৃথিবীর এসব ঐতিহ্যমন্ডিত দর্শনীয় স্থানগুলো রক্ষায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি কোনোধরনের পদক্ষেপ গ্রহণ করছেনা দেখে আমরা খুব নিরাশ হয়েছি।”
তিনি আরো বলেন, “কাগজপত্রে যে কোনো ধরনের পরিকল্পনা তৈরিতে কমিটি দক্ষ হলেও কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে তারা অপারগ। তখন কেবল তাদের সামনে সমস্যা এসে দাড়াঁয়।”
