চীনে একটি কেমিক্যাল কারখানায় ক্লোরিন লিকজনিত দুর্ঘটনায় ১৬৪ জন আহত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংজিয়া প্রদেশের ইনচুয়ান শহরে একটি কেমিক্যাল কারখানায় বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ ‘ক্লোরিন’ লিক করে অস্বাস্থ্যকর ধোঁয়ার সৃষ্টি করলে ঐ কারখানার পাশ্ববর্তী এলাকায় বসবাসকারী ১৬৪ জন লোক অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ ১৬৪ জনের অধিকাংশ শিশু বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। অসুস্থ অধিবাসীদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানা যায়।
রোববার সন্ধ্যায় নিংজিয়া প্রদেশের ইনচুয়ান শহরের জিনগার্ত কেমিক্যাল প্রোডাক্টস কোং- এ একটি মরচে ধরা পাইপে ফাটল ধরলে এই দুর্ঘটনা ঘটে।
ঐ কেমিক্যাল কারখানার একজন কর্মী জানান, পাইপটির ফাটল দিয়ে ক্লোরিনের বিষাক্ত ধোঁয়া বের হয়ে
আসলে সংলগ্ন এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়ে। তবে পাঁচ মিনিটের মধ্যেই ক্ষারযুক্ত পানি ¯েপ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গত বছরেও নিনজিয়া প্রদেশে আরেকটি কেমিক্যাল কারখানায় ক্লোরিনের লিকেজজনিত ত্র“টির কারনে ৬৪ জন লোক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া, চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াঙসুতে গত বছর ক্লোরিনবাহী একটি ট্রাক দুঘর্টনায় পতিত হলে পাশ্ববর্তী গ্রামে এই বিষাক্ত রাসায়সিক দ্রব্য ছড়িয়ে পড়ে যার ফলে প্রায় ১০ হাজার গ্রামবাসী তাদের বাড়ীঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐ দুর্ঘটনায় শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল।
