২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গত বুধবার দুরপাল্লার এবং স্বল্প পাল্লার সাতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা নিশ্চিত করে এ ধরনের আরো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

উত্তর কোরিয়া সরকার একটি বিবৃতিতে দেশটিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চাপ প্রয়োগ করা হলে উত্তর কোরিয়াও পেশী শক্তির আশ্রয় নেবে বলে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আত্মরক্ষার কৌশল বাড়াতে কোরিয়ান সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা চালাবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া গত বুধবার একটি দুরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ মোট সাতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে সক্ষম ‘টেপোডং’ নামের দুরপাল্লার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালাতে উত্তর কোরিয়া ব্যার্থ হয়। তবে স্বল্প পাল্লার অন্য ক্ষেপণাস্ত্রগুলি সফল উড্ডয়নের পর নিরাপদে জাপান সাগরে পড়ে।