২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর ধরে কোমায় থাকার পর জ্ঞান ফিরে পেলেন ওয়ালিস

৪২ বছর বয়স্ক আমেরিকান টেরি ওয়ালিস একটি গাড়ী দুর্ঘটনার শিকার হয়ে গত ২০ বছর ধরে কোমায় ছিলেন। দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পাওয়ার পর অচেতন অবস্থায় শয্যাশায়ী হয়ে তার দিন কাটছিল। সম্প্রতি সবাইকে অবাক করে দিয়ে তিনি সচেতন অবস্থায় ফিরে এসেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 02:38 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ভয়াবহ ওই কার দুর্ঘটনার পর থেকে তিনি কোমায় ছিলেন। দুর্ঘটনার আগের সবকিছু মনে থাকলেও পরের কিছুই তার মনে নেই বলে তিনি তার চিকিৎসকদের জানান।

চিকিৎসাবিদরা জানিয়েছেন তার মস্তিস্কের সূক্ষ কিছূ øায়ু পুনরায় সচল হয়ে উঠছে যা সত্যি বিস্ময়কর। ওয়ালিসের এই নাটকীয় আরোগ্য আমেরিকার চিকিৎসা জগতে ব্যাপক সাড়া ফেলেছে।

গত তিন বছর ধরে ওয়ালিসের অবস্থার একটু একটু পরিবর্তন ঘটছিল। সম্প্রতি তিনি কথা বলে এবং ১ থেকে ২৫ পর্যস্ত একটানা গুণে সবাইকে তাক লাগিয়ে দেন।

এখনো অন্যের সাহায্য ছাড়া খাওয়া এবং চলা ফেরা করতে না পারলেও তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

চিকিৎসকরা বলছেন মস্তিস্কের সূক্ষ সূক্ষ øায়ুগুলো আঘাতজনিত বা অন্য কোনো কারনে মরে না গেলে সাময়িক বিরতির পর পুনরায় সচল ও কার্যক্ষম হয়ে উঠতে পারে। তবে এ ধরনের ঘটনা বিরল বলেই তাদের অভিমত।