২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে ৮ সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের লাইন অব কন্ট্রোল পার হওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে সন্দেহভাজন আট জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শুক্রবার ভোরে সীমান্তবর্তী কেরান অঞ্চলের তারকাঁটার বেড়া কেটে এসব সন্দেহভাজন পাকিস্থানী জঙ্গীরা ভারত শাসিত কাশ্মিরে প্রবেশ করতে গেলে সেনাবাহিনীর সদস্যরা প্রথমে তাদের চ্যালেঞ্জ করে।

এসময় অবৈধ প্রবেশকারীরা সেনা সদস্যদের উপর গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। ছয় ঘন্টাব্যাপী এই বন্দুক যুদ্ধে আটজন জঙ্গি নিহত হয়।

সেনাবাহিনী সদস্যরা পরে ওই স্থান হতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আটটি মৃতদেহ উদ্ধার করেছে।

দিল্লীর কর্মকর্তারা জানান, লাইন অব কন্ট্রোলের ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সীমান্তেই পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির রয়েছে।  তবে ইসলামাদের কর্মকর্তারা এই জঙ্গি প্রশিক্ষণ শিবিরের অস্তিত্ব  বরাবরই অস্বীকার করে আসছে।