ওয়েবসাইটে ওসামা বিন লাদেনের নতুন বার্তা প্রকাশ
আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন একটি ইসলামী ওয়েব সাইটে রেকর্ডকৃত একটি নতুন বার্তা প্রেরণ করেছে।
তিন সপ্তাহ আগে ইরাকে নিহত আল কায়দা নেতা আবু মুসাব আল-জারকাইয়ের প্রশংসা করে তাকে ‘ইসলামী জিহাদের একজন সিংহ’ হিসেবে তাকে উল্লেখ করেন।
‘জিহাদের সিংহ’ জারকাই যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন। বিন লাদেন আশা করেন জারকাই আল্লাহর নিকট শহীদের মর্যাদা পাবেন।
বার্তা সংস্থা জানায় ১৯ মিনিটের এই ভিডিও টেপটিতে বিন লাদেনের স্থির চিত্র এবং জারকাইয়ের ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
এই বার্তা ছিল এ বছরের চতুর্থ মৌখিক বার্তা এবং গত অক্টোবর ২০০৪ হতে লাদেনের কোনো ভিডিও ইমেজ প্রচারিত হয়নি।
