২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বন্যায় ১৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উইলকেস- বেয়ার শহরে ভয়াবহ বন্যায় বুধবার কমপক্ষে ১৬ ব্যক্তি মারা গেছে। অবস্থার অবনতি হওয়ায় এলাকা থেকে দুই লাখেরও বেশি ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সাসকুয়েনা নদীতে পানি বেড়ে যাওয়ার কারনে শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে পড়েছে। ১৯৭২ সালের বন্যায় ছয়জন নিহত হবার পরে এ বাঁধ নির্মাণ করা হয়।

সাসকুয়েনা, ডেলাওয়ার, স্কুইলকিল এবং মোহাওকের মত বড় বড় নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাড়িঘর ও রাস্তা-ঘাট পানিতে ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ পূর্বাঞ্চলীয় চারটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস একটি ম্যাপে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের ৪০,০০০ বর্গ কিলোমিটার এরও বেশি এলাকা এখন বন্যাকবলিত। নিউ জার্সির জনৈক কাউন্টি কর্মকর্তার আশংকা, এবারের বন্যা ১৯৫৫ সালের পর সবচেয়ে ভয়াবহ হতে পারে।