ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ সুলাওয়েসির কাছে রোববার ভূমিকম্প আঘাত হেনেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পে কোন হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র একথা জানায়।
মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপ থেকে ১০৯ কিলোমিটার দূরে গোরোনতলা নামক স্থানে।
ইন্দোনেশিয়া “রিং অব ফায়ার” এর সংযোগ স্থলে অবস্থান করার কারণে এখানে প্রায়শঃ অগ্নুৎপাত এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইয়োগাকার্তা শহরে চলতি বছরের ২৭ মে ৬.২ মাত্রার ভুমিকম্প আঘাত হানলে ৫ হাজার ৮শ’ জনের প্রাণহানি ঘটে।
