যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভূক্ত ব্যক্তি সোমালিয়া জঙ্গীবাহিনীর প্রধান হিসেবে অভিষিক্ত
সোমালিয়ার রাজধানী মোগাদিশু নিয়ন্ত্রনকারী ইসলামী জঙ্গিবাহিনীর প্রধান হিসেবে সোমালিয়ার বিখ্যাত এক মুসলিম নেতার নাম ঘোষণা করা হয়েছে যার নাম মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় রয়েছে।
শরিফ শেখ আহমেদের স্থলাভিষিক্ত শেখ হাসান দাহির আওয়ে এখন থেকে জঙ্গিবাহিনীর প্রধান ছাড়াও ’কাউন্সিল অব দি ইসলামিক কোর্টেস’র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
তবে যুক্তরাষ্ট্রে কাছে সন্দেহভাজন সন্ত্রাসীদের যে তালিকা রয়েছে সেখানে নতুন দায়িত্ব পাওয়া এ ধর্মনেতার নাম আল-কায়দার সাথে জড়িত এক ব্যক্তি বলে উল্লেখ আছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যুক্তরাষ্ট্র সমর্থিত মোগাদিশুর যুদ্ধবাজ নেতাদের দমন করার জন্য গঠিত এ জঙ্গিবাহিনী দুই সপ্তাহ আগে মোগাদিশুর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করে।
দেশের আইনব্যবস্থার বিশেষ করে মুসলিম শরিয়া আইনের উন্নয়নের জন্য ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় সাম্প্রতিক বছর গুলোতে মোগাদিশুর ১১টি ইসলামিক শাসনব্যবস্থার নেটওয়ার্ক গড়ে উঠেছে।
এদিকে শেখ আওয়ে এবং শরিফ শেখের মধ্যে সোমালিয়াতে তালেবানদের মত ইসলামিক রাষ্ট্র গঠন প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে। কারণ শেখ আওয়ে মুসলিম শরিয়া আইন অনুযায়ী সোমালিয়া শাষণ করতে চান।
এদিকে ইসলামিক কোর্টের কিছু কর্মকর্তা জানিয়েছেন যে কেবলমাত্র ইসলামের উপর ভিত্তি করে গড়ে ওঠা সরকারকেই তারা সমর্থন করবেন।
