২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিনদানাও দ্বীপে বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 12:31 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শারিফ আগুয়াড শহরের একটি ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি তবে পুলিশ জানিয়েছে, মেগুইনদানাও প্রদেশের গভর্ণর আনদাল আমপাতুয়ানকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গভর্ণর আনদাল আমপাতুয়ান সে দেশের প্রেসিডেন্ট গ্লোরিয়া আরোইয়ো’র আহবানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। তবে তিনি অক্ষত আছেন বলে জানা গেছে।