২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোর সিয়ারস টাওয়ারে হামলার ৭ পরিকল্পনাকারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে দুইদিনব্যাপী অভিযান চালিয়ে এফবিআই সদস্যরা সাত জনকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 11:52 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

যুক্তরাষ্ট্রের উচ্চতম ভবন শিকাগোর সিয়ারস টাওয়ার, মিয়ামির ফেডারেল ভবনসহ এফবিআই এর বেশ কয়েকটি ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

তবে গ্রেফতারকৃতদের কাছে কোন ধরনের অস্ত্র বা বোমা তৈরীর সরঞ্জাম ছিল না কিংবা আল কায়দা বা আন্তর্জাতিক কোন গোষ্ঠীর সাথে তাদের কোন সম্পর্ক নেই বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। আটককৃতদের অধিকাংশই আমেরিকান যাদের মিয়ামিতে বন্দী করে রাখা হয়েছে।

এদিকে এফবিআই এর মুখপাত্র রিচার্ড কোলকো জানান, মিয়ামি বা অন্য কোন এলাকায় আসন্ন কোন হামলার আশংকা নেই।