২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনা সদস্যের বিরুদ্ধে ইরাকী ব্যক্তিকে হত্যার অভিযোগ

ইরাকী এক ব্যক্তিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সাত নৌ সদস্যসহ এক নাবিককে অভিযুক্ত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 10:38 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ক্যালিফোর্নিয়ার পেন্ডেলটন ক্যাম্পে আটক এ আটজনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপহরণের অভিযোগ রয়েছে বলেও বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এপ্রিল মাসে হামানদিয়ার এক বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক প্রতিবন্ধী ব্যক্তিকে উঠিয়ে নিয়ে গিয়ে তারা গুলি করে হত্যা করে এবং তাকে বোমা হামলাকারী হিসেবে চিহ্নিত করার জন্য মৃতদেহের পাশে একটি রাইফেল রেখে যায়। 

স্থানীয় ইরাকীরা এ হত্যাকান্ডের সাথে মার্কিন নৌবাহিনীর সদস্যদের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

যৌথ বাহিনী কর্তৃক ইরাকী জনগনকে হত্যাসহ আরও নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এ হত্যাকান্ডের বিষয়েও তদন্ত করা হয়।

এদিকে ২০০৫ সালের নভেম্বরে হাদিথায় ২৪ জন ইরাকী ব্যাক্তিকে হত্যার তদন্তও চালিয়ে যাচেছ পেন্টাগন।