নেতিবাচক ভাবমূর্তি দূর করতে গুয়ানতানামো কারাগার বন্ধ করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবি¬উ বুশ সাম্প্রতিক সময়ে ইউরোপে তাদের যে নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে তা দূর করতে গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দেবে বলে জানিয়েছে।
বুধবার ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক দিনের সম্মেলনে তিনি এ কথা জানান বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এ কারাগার বন্ধ করে দেবার পাশাপাশি বন্দীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও তিনি জানান। তবে সত্যিকার অর্থে অভিযুক্ত বেশ কিছু বন্দীকে যুক্তরাষ্ট্রে বিচারাধীনে রাখার কথাও তিনি উলে¬খ করেছেন।
এই সম্মেলনে ইউরোপে যুক্তরাষ্ট্রের যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে তা দূর করতে এ কারাগার বন্ধ করার এবং ইউরোপের সাথে বাণিজ্য ঘাটতি দূর করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
উলে¬খ্য ৪৬০ জন বন্দীর এ কারাগার যেখানে কোন প্রকার অভিযোগ ছাড়াও অনেক বন্দী রয়েছে তা বন্ধ করে দেবার জন্য যুক্তরাষ্ট্রকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
একদিনের এ সম্মেলনে বন্দিশিবির বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা করা ছাড়াও তিনি তেহরানের পারমানবিক কর্মসূচি বন্ধ করতে ইরানের প্রতি এবং দীর্ঘ মেয়াদী ক্ষেপনাস্ত্রের পরীক্ষা বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান।
এই আলোচনা শেষে তিনি হাঙ্গেরীতে গেছেন ১৯৫৬ সালে সে দেশে উদ্ভূত বিশৃংখলা নিয়ে আলোচনা করার জন্য।
