বিশ্ব ব্যাংক, ইউএনডিপি পাকিস্তানের দারিদ্রতার হার নিয়ে প্রশ্ন তুলেছে
বিশ্ব ব্যাংক ও জাতি সংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পাকিস্তানের দারিদ্রতার হার নিয়ে প্রশ্ন তুলে বলেছে যে আসলে সে দেশের সরকার দারিদ্রতার হার নিরুপনে যথাযথ তথ্য তুলে ধরেনি।
এই প্রতিষ্ঠান দু’টি দাবী করেছে যে, পাকিস্তানে যথাযথ দারিদ্রতার হার শতকরা ২৫.৭% থেকে শতকরা ২৮.৩% এর মধ্যে রয়েছে।
অন্যদিকে সে দেশের সরকার কতৃক পরিচালিত এক জরিপে দেখানো হয়েছে যে সেখানে দারিদ্রতার হার শতকরা ২৩.৯% বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। ।
বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ বলেছে যে পাকিস্তান সরকার তাদের দারিদ্রতা নিরূপনের জন্য সে দেশের মানুষের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মানের যে সব চিত্র তুলে ধরেছে এবং তার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে তা আরও উন্নয়ন করতে হবে।
এ বিষয়ে বিশ্ব ব্যাংক এবং ইউএনডিপি প্রশ্ন তুলে বলেছে যে, দারিদ্রতার হার নিরূপনের জন্য যে জরীপ চালানো হয়েছে তাতে যেসব মানুষ যারা দারিদ্র সীমার নিচে বাস করে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়নি।
পাকিস্তানের সরকার জুন মাসের প্রথম দিকে পরিচালিত এক জরীপে প্রকাশ করেছে যে শতকরা ২৩.৯% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। ২০০১ সালে পাকিস্তানে দারিদ্রতার হার ছিল শতকরা ৩৪.৪৬%। বর্তমানে এই হার কমে ১০.৬% হয়েছে।
বিশ্ব ব্যাংক, যুক্তরাজ্যের ডিএফআইডি, দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউএনডিপি’র বিশেষজ্ঞ প্রফেসর নায়াক কাকওয়ানি এই জরীপ চালিয়েছে বলে দাবী করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানে অবস্থিত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর জন ওয়াল বলেছেন, বিশ্ব ব্যাংকের জরীপের সাথে পাকিস্তান সরকারের ২০০৪-০৫ সালের জরীপের তুলনা করে দেখা গিয়েছে যে দারিদ্রতার হার শতকরা ২৮.৩% এবং ২০০১ সালে দারিদ্রতার হার ছিল শতকরা ৩৩.৩%।
