২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেরিলা দলগুলোকে অস্ত্র সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত তিমুরের প্রধানমন্ত্রী

পুর্ব তিমুরের প্রেসিডেন্ট জানানা গুসমাও দেশটির প্রধানমন্ত্রী মারি আল কাতিরির বিরুদ্ধে আনীত বিদ্রোহী দলগুলোকে সমর্থন এবং সহযোগিতা করার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত টিম পরিচালনা করতে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

প্রধানমন্ত্রী মারি আল কাতিরি কিছুদিন আগে দেশটির অভ্যন্তরে ঘটে যাওয়া সংঘর্ষ ও সহিংসতায় বিদ্রোহী দলগুলোকে অস্ত্র সরবরাহ করেছেন বলে যে অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে এই তদন্ত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে রামোস হোর্তা।

রেজিসট্যান্স গ্র“পের সাবেক যোদ্ধা ভিনসেন্ট রেইলোস ডা কনসিকাও প্রধানমন্ত্রী মারি আলকাতিরির বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এদিকে সংবাদ মাধ্যমগুলোকে দেয়া সাক্ষাৎকারে ডি কনসিকাও তার লোকদের গত মাসে প্রধানমন্ত্রী আল কাতিরি তার কর্মকান্ড পরিচালনায় নিয়োজিত করেন এবং তাদের অস্ত্র সরবরাহ করে শত্র“দের নিধনের জন্য আদেশ দেন বলে জানিয়েছেন।

এছাড়া তিনি দেশটির সেনাবাহিনী থেকে ৬০০ সৈনিককে বরখাস্ত করেন বলেও ডা কনসিকাও অভিযোগ করেছেন।

প্রধানমন্ত্রী মারি আল কাতিরি অবশ্য তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ অস্বীকার করেছেন।

গত মার্চে প্রধানমন্ত্রী ৬০০ সৈনিককে সেনাবাহিনী থেকে বরখাস্ত করলে পূর্ব তিমুরে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে।

এই সহিংসতা পরবর্তীতে জাতিগত দাঙ্গায় রুপ নিলে সেখানে ৩০ জন নিহত হয় এবং প্রায় দেড়লাখ লোক তাদের ঘরবাড়ী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।