২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে গত দশকের সহিংস ঘটনায় ১৩ হাজারের বেশি লোক নিহত হয়েছে: রির্পোট

নেপালে গত দশক ধরে চলা সহিংস ঘটনায় ৪৪৬ জন শিশু ও ১৭৩ জন শিক্ষকসহ ১৩ হাজার ১৯০ জন প্রাণ হারিয়েছে। একটি এনজিও’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 02:48 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নেপালের কমিউনিটি স্টাডি এ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার পরিচালিত ‘এ ডিকেই অব ডিজাস্টার’ –এর এক প্রতিবেদন এই কথা বলা হয়েছে।

১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নেপালে সশস্ত্র সহিংসতায় কতজন নিহত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য উত্থাপিত হয়েছে এই প্রতিবেদনে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এই প্রতিবেদনে উল্লেখ করা করা হয় যে সশস্ত্র বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে  ১২ হাজার ৩৪৬ জন ব্যক্তি নিহত হয় ।

এসময় বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে ৩ হাজার ৮৫০ বারেরও বেশি বার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এর ফলে প্রায় কয়েক বিলিয়ন রূপির সমমানের সম্পদ ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব হামলায় যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা পূণরায় গঠন করতে প্রায় ক্ষতিগ্রস্ত সম্পদের দুইগুন অর্থ লেগে যাবে বলে জানা যায়।

বর্তমানে নেপালে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য সরকার এবং মাওবাদীরা বৈঠক চালিয়ে যাচ্ছে।