২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় নৌবাহিনী এবং তামিল টাইগারদের মধ্যে সংঘর্ষে ২০ তামিল টাইগার, ৪ নৌ সেনা নিহত

শ্রীলঙ্কায় নৌবাহিনী এবং বিদ্রোহী তামিল টাইগারদের মধ্যে সন্ত্রাস দমন সহিংসতায় ২০ জন তামিল টাইগার এবং চার জন নৌ সেনা সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর অফিসাররা শনিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

একজন সেনাবাহিনীর মুখপাত্র বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের মানার এলাকার পুলিশ এবং নৌবাহিনীর নৌকায় বিদ্রোহীরা প্রথমে হামলা করলে তারা বিমান এবং কামানের সাহায্যে বিদ্রোহীদের আটটি নৌকা ধ্বংস করে দিলে এই ঘটনা ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শ্রীলঙ্কায় বাসে বিস্ফোরণে ৬৪ জনের মৃত্যুর প্রতিশোধ নিতে সন্ত্রাস দমন অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার এই অভিযান চালায়। বিদ্রোহীরা অবশ্য শুক্রবার এই বিস্ফোরণের সাথে তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।

মানার চার্চের একজন ধর্মযাজক বলেন, তার চার্চে অপর এক সহিংস ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

অপর এক ঘটনায়, তিনজন তামিল টাইগার ডুবুরী তীরে আসলে তাদের কিছু সংখ্যক শত্র“পক্ষ ঘিরে ফেলে। তাদের মধ্যে দুইজন আত্মাহুতি দেয়ার চেষ্টা চালায় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরমধ্যে, অনুরাধাপুর জেলায় বাসে বিস্ফোরণে নিহতদের অন্তষ্টিক্রিয়া শুক্রবার সম্পন্ন হয়।