২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফট কোম্পানির প্রধানের দায়িত্ব ছেড়ে দিবেন বিল গেটস ২০০৮ এর জুলাইয়ের মধ্যে

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান হিসেবে ২০০৮ সালের জুলাইয়ের মধ্যে ধীরে ধীরে দায়িত্ব গুটিয়ে নেবেন বলে ঘোষণা দিয়েছেন বিল গেটস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 01:11 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এতে করে ’বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নামক তার নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের কাজে বেশি করে সময় দিতে পারবেন বলেও তিনি জানিয়েছেন।

একে তিনি কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে তিনি অবসর গ্রহণ করছেন না বা মাইক্রোসফট ছেড়ে যাচ্ছেন না বরং প্রতিষ্ঠানে এক ধরনের পরিবর্তন আনছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তবে প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব ছেড়ে দিলেও ২০০৮ সালের জুলাইয়ের পর থেকে তিনি কোম্পানীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাইক্রোসফট ও তার নিজের ফাউন্ডেশনের কাজের মধ্যে একটি যোগসূত্র আছে বলেও তিনি উল্লেখ করেছেন।

২০০৭ সালের জানুয়ারিতে ভিসতা অপারেটিং সিস্টেম নামে নতুন এক সফটওয়্যার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পরই এ পরিবর্তনের কথা চিন্তা করা হয়েছে।

কোম্পানীকে এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে দুই বছর সময় লাগবে বলে কোম্পানী সূত্রে বলা হয়েছে।

এদিকে ’ন্যান্স ডেলোরম ক্যাপিটাল ম্যানেজমেন্ট’ এর প্রধান ডারলি ন্যান্স বলেন যে মাইক্রোসফট থেকে গেটস সরে গেলেও বিশ্ববাজারে তার কোন নেতিবাচক প্রভাব পরবে বলে মনে হয়না। তবে ২০ বছর আগে বিল গেটস কর্তৃক প্রতিষ্ঠিত এ কোম্পানীর ভবিষ্যত নেতৃত্ব পরিবর্তনের ফলে কোম্পানির শেয়ার হোল্ডারদের সমস্যা হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন।