চীনে নতুন করে বার্ড ফ্লু তে আক্রান্ত হল আরও এক ব্যক্তি
চীন সেদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত ১৯ তম ব্যক্তির কথা জানিয়েছে বৃহস্পতিবার।
হংকং এর সীমান্তবর্তী চীনের দক্ষিনাঞ্চলীয় শহর শেনজেনের বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তিটি জুন মাসের তিন তারিখে জ্বর ও নিউমোনিয়া রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং বিভিন্ন প্রকার পরীক্ষার পর তিনি এইচফাইভএনওয়ান ভাইরাসে আক্রান্ত বলে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে বলা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বার্ড ফ্লুতে আক্রান্ত এ ব্যক্তির নিকট আত্মীয় স্বজনদেরও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রেখেছিল কিন্তু তাদের কারও মধ্যে এ রোগের কোন লক্ষণ দেখা যায়নি।
সাম্প্রতিক এ ঘটনার ফলে তিন সপ্তাহের জন্য হাঁস মুরগি আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চীনে।
এদিকে মার্চ মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর হংকং গুয়াংডোং থেকে হাঁস মুরগির আমদানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য ১৯৯৭ সালে বিশ্বে প্রথমবারের মত হংকং এ বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব ঘটলে ছয় ব্যক্তি মারা যায় এবং দুই মিলিযন হাঁস মুরগিকে মেরে ফেলা হয়।
২০০৩ সালে বিশ্বে^ নতুন করে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব ঘটলে ১২০ জনেরও বেশি ব্যক্তি মারা যায় এবং এদের অধিকাংশই এশিয়ার অধিবাসী।
