২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বোমা হামলার আশংকায় বিমান বাহিনীর অভিযান

শ্রীলংকার বিমান বাহিনী তামিল বিদ্রোহীদের আরো বোমা হামলার আশংকায় অভিযান শুরু করছে। বৃহস্পতিবার মর্মান্তিক এক বোমা হামলার পর তারা এই অভিযান শুরু করে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

কিলিনোচিতে তামিল বিদ্রোহীদের বিমানবন্দরের নিকট কমপক্ষে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসে মাইন হামলায় শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তামিল বিদ্রোহীরা এই মাইন হামলার সাথে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করলেও সরকার বৃহস্পতিবার থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

সরকারের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, প্রশাসনের যুদ্ধবিরতি চুক্তিকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

গত এপ্রিল মাসে সরকারের সাথে তামিল বিদ্রোহীদের আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে এখানে সহিংসতা বৃদ্ধি পায়।