২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য বই লিখবেন স্টিফেন হকিং

বৃটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং ও তার মেয়ে শিশুদের জন্য হ্যারি পটারের মতো আলোড়নসৃষ্টিকারী একটি বই লিখতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তবে এই বইটিতে যাদু বা এ জাতীয় কোনো চমক না থাকলেও তাত্ত্বিক পদার্থ বিদ্যা খুব সহজ করে উপস্থাপন করা হবে যাতে শিশুরা গল্প পড়ার সাথেসাথে পদার্থ বিজ্ঞান সম্পর্কে জানতে ও শিখতে পারে।

হকিং-এর কন্যা লুসি তার আট বছরের ছেলের কথা উল্লেখ করে বলেন, তার ইচ্ছা ছেলের বয়সী ছোট শিশুদের জন্য কিছু একটা লেখা।

মহাজাগতিক সৃষ্টিতত্ত্ব, বিগব্যাং এবং কৃষ্ণ গহ্বরের ওপর লেখা স্টিফেন হকিং-এর সাড়া জাগানো ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বা ‘সময়ের সংক্ষিপ্ত ইতিহাস’ বইটি প্রকাশিত হওয়ার পর বেস্ট সেলারের মর্যাদা পায়।

১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর এযাবৎ বইটির ১ কোটি বা দশ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।