উত্তর স্পেনে পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে পুরনো মাকড়সার ফসিল
পৃথিবীতে এখনও মাকড়সা গোলাকার প্যাঁচানো জালের সাহায্যে ফাঁদ তৈরি করে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ শিকার করে যেমন তারা করতো ডাইসর যুগে।
এমনি এক মাকড়সার জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে উত্তর স্পেনের এলাভা অঞ্চলে।
এই জীবাশ্মটি ১২১--১১৫ মিলিয়ন বছর আগেকার এবং বিশ্বের সবচেয়ে পুরনো মাকড়সার ফসিল বলে ধারণা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এ রকম প্রজাতির মাকড়সার কথা ব্রিটেনের রয়েল সোসাইটি জার্নাল বায়োলজি গবেষণাগারের তথ্যে পাওয়া যায়।
