বালির নাইট ক্লাবে বোমা বিস্ফোরণের অভিযোগে অভিযুক্ত মুসলিম ধর্মীয় নেতা মুক্তি পেল
ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালি দ্বীপের কুটায় অবস্থিত একটি নাইট ক্লাবে ২০০২ সালের অক্টোবরে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এক মুসলিম নেতাকে রাজধানী জাকার্তার জেল থেকে মুক্তি দেয়া হয়েছে।
আবু বকর বাশীর নামের এই ধর্মীয় নেতা ২০০২ সালের বোমা বিস্ফোরণ ঘটনার পর পর এই বোমা হামলার দায়ে গ্রেফতার হয়েছিলেন।
এরপর এই নেতাকে বালির ঐ নাইট ক্লাবে বোমা বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয় ২০০৫ সালের মার্চে।
তবে তার বিরুদ্ধে এই বোমা হামলার সাথে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
পর্যটক শহর বালিতে নাইট ক্লাব বোমা বিস্ফোরণের ঐ ঘটনায় বিদেশী পর্যটকসহ ২০২ জন নিহত হয়েছিল।
জার্কাতার নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে আবু বকর বাশীর একটি আঞ্চলিক ইসলামী গেরিলা বাহিনী ‘জামা ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা সদস্য।
বাশীরকে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই মুক্তি দেয়া হয়। বাশীরের অনুসারীরা তার মুক্তি লাভের পর আনন্দ মিছিল বাহির করে।
