যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী যুদ্ধ বিশ্বের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে : অক্সফোর্ড রিপোর্ট
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কারণে এ সমস্যার সমাধান না হয়ে বরং বিশ্বব্যাপী আরও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে এক রিপোর্টে বলা হয়েছে ।
অক্সফোর্ডের গবেষক দল কর্তৃক পরিচালিত ”গ্লোবাল রেসপনস টু গ্লোবাল থ্রেটস : সাসটেইনেবল সিকিউরিটি ফর দ্যা টুয়েনটি ফার্স্ট সেঞ্চুরি” শীর্ষক উচ্চ পর্যায়ের এক গবেষনার রিপোর্টে এ কথা বলা হয়েছে।
এই রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে যে সব নীতি অবলম্বন করছে তা নিউ ইয়র্কে ১১ সেপ্টেম্বরের হামলা, লন্ডনে ৭ জুলাই-এর হামলা এবং মাদ্রিদে ২০০৪ সালের মার্চ মাসের হামলা থেকে কম ভয়াবহ নয়।
এই গবেষনার রিপোর্ট প্রকাশের প্রাক্কালে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আফগানিস্তানে এক বৃটিশ সৈন্য নিহত ও ইরাকে অন্যজন মারাত্মকভাবে আহত হওয়ায় এই নীতি অবলম্বনের ভয়াবহতা প্রকাশ পায়।
এ গবেষণায় বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী যুদ্ধের চেয়ে বিশ্বে সম্পদের দু®প্রাপ্যতা, আবহাওয়ার পরিবর্তন, অসম বাণিজ্য সহ বিভিন্ন দেশে চলমান পরমানু কর্মসূচি নিয়ে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ।
এখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিশ্বের নিরাপত্তার চেয়ে তাদের সেনাশক্তি প্রদর্শণে অধিক আগ্রহী।
