আলবার্টো আরো শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ফ্লোরিডা উপকূলের দিকে, মঙ্গলবার আঘাত হানতে পারে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে বছরের প্রথম ক্রান্তীয় ঝড় ‘আলবার্টো’।
আবহাওয়া পূর্বাভাসে আলবার্টো ফ্লোরিডা এবং জর্জিয়ার উপর দিয়ে মঙ্গলবার বয়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।
এদিকে ফ্লোরিডার গভর্নর জেব বুশ এই রাজ্যটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন এবং ২০ হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছেন।
ফ্লোরিডার অ্যাপালচিকোলার ১২০ কিমি দক্ষিণ এবং সিডার কি-এর ১৩০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় আলবার্টোর উৎপত্তি হয়।
ফ্লোরিডার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টি আরো শক্তিশালী হয়ে ঘন্টায় ৮ মাইল এবং সর্বোচ্চ ৭০ মাইল বেগে বেগে উত্তর- পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর ম্যাক্স মেফিল্ড আলবার্টো, ক্যাটরিনা বা উইলমার’র মতো শক্তিশালী হারিকেন না হলেও এ ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানির আশংকা রয়েছে বলে জানান।
আলবার্টোর প্রভাবে ফ্লোরিডা উপকূল ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
