ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে বন্দুকধারীদের ব্যাপক ভাংচুর,অগ্নি সংযোগ
ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন হামাস সরকারের সমর্থক এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সমর্থকদের মধ্যে সহিংসতা চরম আকার ধারন করলে এর জের ধরে ফাতাহ সমর্থক সশস্ত্র বন্দুকধারীরা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার কার্যালয় ও সংসদ ভবনে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
একদল বন্দুকধারী হামলা চালালে দুজন গেরিলা নিহত হয় এবং ফাতাহ সমর্থক সশস্ত্র বন্দুকধারীরা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার কার্যালয় গুলি বর্ষণ করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
রাফাহ শহরে নিরাপত্তা সংস্থার প্রধান কার্যালয়ের সামনে হামাস এবং ফাতাহ সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে উভয়পক্ষের দুজন গেরিলা নিহত এবং ১৫ জন আহত হলে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন হামাস সরকারের সমর্থক এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সমর্থকদের মধ্যে সহিংসতা চরম আকার ধারন করলে এই হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় জরুরী অবস্থা ঘোষণা করেছেন।
এদিকে ফাতাহ সমর্থক সশস্ত্র বন্দুকধারীরা ফাতাহ গেরিলার মৃত্যুতে রামাল্লার সরকারী কার্যালয়েও ব্যাপক ভাঙচুর এবং অগ্নি সংযোগ ঘটায়।
বিক্ষোভকারীরা এক পর্যায়ে পশ্চিম তীরস্থ সংসদ ভবনের প্রবেশ পথে আগুন ধরিয়ে দেয় এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়।
এরপর ফাতাহ সমর্থক গেরিলারা হামাস সরকারের একজন আইনবিদ খালিল রিবিকে রামাল্লার রাস্তা থেকে অপহরণ করলে আব্বাসের ব্যক্তিগত উদ্যোগে তাকে মুক্তি নিশ্চিত করে।
হামলাকারীরা ফাতার সশস্ত্র বাহিনী আল আকসা ব্রিগেডের সদস্য বলে জানা গেছে।
