আফগানিস্তানে তালেবানদের সাথে সংঘর্ষে ১ বৃটিশ সৈন্য নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের সানজিন এলাকায় তালেবানদের সাথে সংঘর্ষে এক বৃটিশ সৈন্য নিহত এবং দ্জুন আহত হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এই হামলায় কয়েকজন তালেবান সৈন্যও নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে।
হেলমান্দের তালেবান নিয়ন্ত্রিত সানজিন শহরটি এই বছরের শুরুতে মার্কিন মদদপুষ্ট আফগান নিরাপত্তা বাহিনী দখল করে নেয়।
তালেবান তৎপরতার কেন্দ্রস্থল নামে পরিচিত হেলমান্দ প্রদেশে চলতি মাসে বৃটিশ সেনাবাহিনীকে নিয়োজিত করার পর এটাই বৃটিশ সেনাদের প্রতি প্রথম তালেবান হামলা।
হেলমান্দ প্রদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাটো শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ৩,৩০০ বৃটিশ সৈন্য মোতায়েন করেছে।
