২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের অস্ত্র রপ্তানী বিভিন্ন দেশকে অরাজকতার মধ্যে ফেলে দেবে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চীনকে বিশ্বের সবচেয়ে দায়িত্বহীন অস্ত্র রপ্তানীকারক দেশ হিসেবে চিহ্নিত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 12:04 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

একটি প্রতিবেদনে এই সংস্থা জানিয়েছে, চীন অস্ত্র রপ্তানী করার মাধ্যমে সুদান, নেপাল এবং মিয়ানমারের মতো উন্নয়নশীল দেশগুলোকে মারাত্মক রাজনৈতিক অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চীনকে অস্ত্র রপ্তানী সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশে অনুরোধ জানিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এদিকে বেইজিং অবৈধ অস্ত্র রপ্তানী ঠেকাতে সব সময় বদ্ধপরিকর বলে জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র হেলেন হাগস বলেন, ‘আমরা চীনকে সে সব দেশে অস্ত্র রপ্তানী করা থেকে বিরত থাকতে বলেছি যেসব দেশে এসব অস্ত্র ব্যবহারের ফলে ভয়াবহ আকারে মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে।’

এই প্রতিবেদনে বেইজিং থেকে নেপালের সামরিক জান্তা সরকারকে অস্ত্র এবং যুদ্ধ বিধ্বস্ত সুদানে সেনাবাহিনীর ২০০টি ট্রাকের মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের জন্য চীনকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া, নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে তীব্র গণবিক্ষোভ দমনের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে রাইফেল এবং গ্রেনেড বিক্রির দায়েও চীনকে অভিযুক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।