২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি হত্যা মামলার সময়সীমা বৃদ্ধির আবেদন জানালো জাতিসংঘের তদন্তকারী দল

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলার তদন্তের দায়িত্বে নিয়োজিত জাতিসংঘের তদন্তকারী দল তদন্তের সময়সীমা আরো এক বছর বৃদ্ধির আবেদন জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 01:07 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তদন্তকারীদলের প্রধান সার্জ ব্রাম্মার্টজ জাতিসংঘের কাছে পাঠানো এক প্রতিবেদনে তার দল হারিরি হত্যার তদন্তে অনেকদূর এগিয়েছে বলে জানান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

এছাড়া, তদন্তকাজ পরিচালনায় সিরিয়ার শর্তবিহীন, পূর্ণ সহযোগিতায় তিনি সন্তোষ প্রকাশ করেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

২০০৫ সালের ফেব্র“য়ারীতে বৈরুতে এক ভয়াবহ গাড়ী বোমা বিস্ফোরণে হারিরি আরো ২২ জন ব্যক্তিসহ নিহত হয়েছিল।