২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সন্তানসহ নামিবিয়া ত্যাগ করলেন পিট-জোলি

বর্তমানে হলিউডের সাড়া জাগানো দম্পতি ব্রাড পিট (৪২) ও অ্যাঞ্জেলিনা জোলি (৩১) তাদের নবজাতক কন্যা সন্তান এবং দত্তক নেয়া দু’শিশুসহ নামিবিয়া ত্যাগ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 12:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এই দম্পতি নামিবিয়ার সমুদ্র সৈকতের নয়নাভিরাম একটি অবকাশযাপন কেন্দ্রে দু’মাস ছিলেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

নামিবিয়ার ইরোঙ্গো অঞ্চলের গর্ভনর স্যামুয়েল নুয়োমা পিট-জোলির নামিবিয়া ত্যাগের কথা নিশ্চিত করেছেন। তবে তারা কখন এবং কোথাও গিয়েছেন সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

পিট-জোলি এক সংবাদ সম্মেলনে নামিবিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এই দেশটিতে তারা খুব শান্তিতে ছিলেন।

পিট বলেন, এখানে আমাদের কন্যা জন্ম নেয়ায় আমরা খুবই গর্বিত এবং আমরা স্মরণীয় স্মৃতি সাথে নিয়ে নামিবিয়া ত্যাগ করছি। তিনি আরও বলেন, এখানে ফিরে আসার ইচ্ছা আমাদের সব সময় তারা করবে।

অপকাশযাপন শহর ওয়ালভিস বে’র একটি প্রাইভেট ক্লিনিকে গত ২৭ মে কন্যা সন্তান শাইলোহ নোওভেলের জন্মের পর  জোলি-পিট দম্পতি এই প্রথম জনসম্মুখে আসেন।